পশ্চিম তীরে সহিংসতা

ইসরায়েলি সেটেলারদের ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ১৩:৩৩আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৮

অবরুদ্ধ গাজায় ইসরায়েলিদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টে ব্যক্তিগত মতামত অংশে এ কথা লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলি নেতাদের জোরালোভাবে আহ্বান জানিয়েছেন বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বাইডেন লিখেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত দূর করার একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্র সমাধান। পশ্চিম তীরে যে সহিংসতা চলছে তা যদি বন্ধ না হয় তবে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি আরও লেখেন, আমি ইসরায়েলের নেতাদের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে জোর দিচ্ছি এবং এর জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি বলেন, ইসরায়েলি সেটেলারদের ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

এদিকে ভিসা ওয়েইভার প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচির আওতায় ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবে ইসরায়েলিরা। গত অক্টোবর এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইসরায়েল।

অন্যদিকে  মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলছেন, যদি ইসরায়েল সহিংসতা বন্ধ না করে তবে আমাদের কাছে এর বিকল্প ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, ইসরায়েল যদি পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ভিসা ওয়েইভার প্রোগ্রাম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হবে। সেই সঙ্গে দেশটির রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করা হবে। সে সুযোগ যুক্তরাষ্ট্রের রয়েছে।

গত দেড় মাসের সংঘাতে ইসরায়েলি আগ্রাসনে ১২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ১২শ’ ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে