আল শিফা হাসপাতালের নিচে সুড়ঙ্গের যে ভিডিও প্রকাশ করলো ইসরায়েল

আন্তজার্তিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ০৯:৩৪আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৬:২২

গাজার আল শিফা হাসপাতালের নিচে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাসের সুরক্ষিত সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল সেনারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভিডিও প্রকাশ করে ইসরায়েল বলেছে, হামাসের এ সুড়ঙ্গটি ৫৫ মিটার লম্বা এবং ১০ মিটার গভীর। এ সুড়ঙ্গে আছে বিস্ফোরণরোধী দরজা।

ভিডিওতে উঠে এসেছে সুড়ঙ্গটি ৫৫ মিটার লম্বা এবং ১০ মিটার গভীর।  কংক্রিটের ছাদ দেওয়া একটি রাস্তা দিয়ে যাওয়ার পর একটি দরজাও রয়েছে। তবে দরজার ওপাশের বর্ণনা দেয়া হয়নি। 

ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস এ ধরনের দরজা ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে তাদের কমান্ড সেন্টারে ঢুকতে বাধা দেওয়ার জন্য।

ইসরায়েলের সেনাবাহিনীর  সামরিক মুখপাত্র বলছে, তাদের একজন সেনাকে ঐ সুড়ঙ্গে হত্যা করা হয়েছে। নোয়া মারসিয়ানো নামের ১৯ বছর বয়সী ওই সেনাকে আহত অবস্থায় আল শিফা হাসপাতালে নিলে তিনি মারা যান। তবে হামাসের দাবি বিমান হামলায় মারা গেছেন নোয়া মারসিয়ানো।

ইসরায়েল বলছে, যে জায়গায় সুড়ঙ্গ পাওয়া গেছে সেটি হামাসের  কমান্ড সেন্টার। তবে হামাস এ বিষয়ে প্রথম থেকে অস্বীকার করে আসছে।

এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে যে, আল শিফা হাসপাতালে হামাসের হাতে জিম্মি দুইজনকে আনা হচ্ছে। উল্লেখ্য গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর ২৪০ জনের বেশি ইসরায়েলি জিম্মি করে হামাস।

অন্যদিকে প্রকাশিত এই ভিডিও সম্পর্কে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তারা ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত না। গাজায় স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি এর জন্যও ইসরায়েলকে দায়ী করছে মন্ত্রণালয়।

এদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের কাছে  তথ্য রয়েছে হামাস আল-শিফাসহ গাজার হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে।

আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের পরিবারের চাপে রয়েছেন।শনিবার নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় মৃতের সংখ্যা ১২ হাজার ৩শ'তে ছুঁয়েছে। ধ্বংসস্তূপের নিচে দুই হাজারের বেশি মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে