এডেন উপসাগরে জব্দ হওয়া সেই ট্যাংকার মুক্ত করলো মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৫:৪৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:৫৩

এডেন উপসাগরে ছিনতাই হওয়া ইসরায়েলি মালিকানাধীন সেই ট্যাংকার মুক্ত করেছে  মার্কিন নৌবাহিনী। রবিবার  ট্যাংকারটি জব্দ করে অজ্ঞাত বন্দুকধারীরা। এরপর মার্কিন যুদ্ধজাহাজ সেন্ট্রাল পার্ক নামের ওই ট্যাংকারটি  মুক্ত করে।  সোমবার এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স। 

এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী বলেছে, জাহাজে ক্রুদের জরুরি কলের মাধ্যমে ট্যাংকারটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্যাংকারটি এখন নিরাপদে আছে বলে জানিয়েছে তারা। ট্যাংকার ছিনতাই করা পাঁচজন অজ্ঞাত বন্দুকধারী  দ্রুত পালানোর চেষ্টা করলেও মার্কিন যুদ্ধ জাহাজ তাড়া করলে শেষ পর্যন্ত তারা আত্মসমপর্ণ করে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে , দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অংশ থেকে ম্যাসন এবং সেন্ট্রাল পার্কের দিকে  নিক্ষেপ করা হয়। তবে ক্ষেপনাস্ত্রগুলো ১০ নটিক্যাল মাইল দূরে গিয়ে ভূপাতিত হয়। এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও হুথিরা এই ঘটনার দায় স্বীকার করেনি। 

সেন্ট্রাল পার্ক হলো একটি রাসায়নিক যুদ্ধজাহাজ। ২০১৫ সালে জাহাজটি তৈরি করা হয়। এখন জাহাজটি পরিচালনা করে ইসরায়েলি মালিকানাধীন জোডিয়াক মেরিটাইম লিমিটেড কোম্পানি যা জলো লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক নৌ ব্যবস্থাপনা কোম্পানি।

/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী