সংঘাত শুরুর পর ৩,২৯০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১০:৪৯আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৮

ইসরায়েল-হামাসের মধ্যে সমঝোতায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম চারদিনের হিসেবে ১৫০ জনের মতো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে বন্দিবিনিময় চলাকালীনও ফিলিস্তিনিদের গ্রেফতার অব্যাহত রেখেছে ইসরায়েল।  ওই চারদিনে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর থেকে কমপক্ষে ১৩৩ ফিলিস্তিনিকে বন্দি করেছে দেশটি। ফিলিস্তিনি প্রিজনার অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

চার দিনে, ইসরায়েল পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে কমপক্ষে ১৩৩ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।যেসব ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্ত করেছে তাদের মধ্যে ১১৭ জন শিশু এবং ৩৩ জন নারী। এ বিষয়ে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ আল জাজিরাকে জানিয়েছেন, যতদিন ইসরায়েলি  দখল থাকবে, গ্রেফতার বন্ধ হবে না। 

৫৬ বছর ধরে চলা আসা দখলদারিত্বের ভিত্তিতে ইসরায়েলের সেনারা ফিলিস্তিনিদের বাড়িতে রাতে অভিযান চালিয়ে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ জনকে গ্রেফতার করে। ফিলিস্তিনি পর্যবেক্ষণ গোষ্ঠী বলছে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ৩ হাজার ৯২০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

৭ অক্টোবর থেকে সংঘাত শুরু হওয়ার পরে হুট করে ফিলিস্তিনি বন্দির সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনির সংখ্যা গত মাসে ৫,২০০ থেকে বেড়ে দাঁড়ায় ১০ হাজারে। এরমধ্যে ৪ হাজার শ্রমিক রয়েছেন যারা গাজায় কর্মরত ছিলেন। 

এদিকে গত সোমবার যুদ্ধবিরতি আরও দুদিন বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী অতিরিক্ত দুদিন সময়ে ৫০ ফিলিস্তিনি ও ২০জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে।৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতের ৫১ দিনের মাথায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি দেওয়া হয়। 

/এসএসএস/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী