লেবানন সীমান্তে আবার ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ১৪:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:২৯

হামাস  ও ইসরায়েলের সমঝোতায় টানা সাত দিনের যুদ্ধবিরতির পর লেবানন সীমান্তে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। শুক্রবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আর এ খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের গোলাবর্ষণে সীমান্ত সংলগ্ন হোউলা শহরে দুজন এবং জেববায়ান গ্রামে একজন নিহত হয়েছেন। হোউলায় দুজন মা–ছেলে নিহত হয়েছেন যেখোনে মায়ের বয়স ৩৫ বছর। তারা দুজনই বেসামরিক নাগরিক। আর জেববায়ানে নিহত ব্যক্তি হিজবুল্লাহর সদস্য। এই জের ধরে হিজবুল্লাহ’র দাবি হামলায় নিহত তিনজনের মধ্যে একজন তাদের সদস্য। উল্লেখ্য হিজবুল্লাহ হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।  পশ্চিমাদের অভিযোগ, ইরান এ সংগঠনকে সহায়তা দিয়ে থাকে। 

হিজবুল্লাহ জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে,লেবাননের আক্রমণের পর পালটা হামলা চালিয়েছে তারা। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে লেবাননের দুইটি রকেটও প্রতিহত করা হয়েছে। 

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের