১০ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫১

গাজার দক্ষিণাঞ্চলে ১০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনি  সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাস। মঙ্গলরাতে রাতে ইসরায়েলি সেনাদের ওপর চালানো এই হামলার দায় স্বীকার করেছে  গোষ্ঠীটি। সেই সঙ্গে খান ইউনিসের উত্তর ও পূর্বে ইসরায়েলি ট্যাংক, সামরিক যান এবং সামরিক বুলডোজারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বলছে, গাজায় তারা ১০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। হামসের সশস্ত্র শাখা, কাসাম ব্রিগেডস জানিয়েছে, পূর্ব খান ইউনিসের পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে ইসরায়েলি সেনাদের ওপর তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, সেনাদের হত্যার পাশাপাশি তিনটি ইসরায়েলি ট্যাংক, দুটি কর্মী বাহক এবং তিনটি সামরিক বুলডোজারে অ্যান্টি-আরমার শেল দিয়ে হামলা চালানো হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

এক সপ্তাহ যুদ্ধবিরতির পর গত শুক্রবার আবার গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে দক্ষিণের খান ইউনিসকে লক্ষ্য করেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় ১০ মৃত্যুর সংখ্যা ১৬ হজার ছাড়িয়েছে। অপরদিকে হামাসের হামলায় ১২শ’ ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএসএস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম