উত্তর সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৯

ইসরায়েলের উত্তর সীমান্তে বুধবার (১৩ ডিসেম্বর) লেবাননের হিজবুল্লাহর সঙ্গে  সংঘাতে লিপ্ত হয়েছে ইসরায়েলি সেনারা। আনুমানিক ৬৫ হাজার বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ইসরায়েলের শ্লোমি শহর থেকে আল-জাজিরার রিপোর্টার সারা খাইরাত জানিয়েছেন, ইসরায়েল থেকে লেবাননের সীমান্তের দিকে ছোড়া আর্টিলারি ফায়ারের শব্দ শোনা গেছে।

উত্তর সীমান্ত এখন সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে বেশ কয়েকটি চেকপয়েন্ট রয়েছে।

সারা আরও জানান,  লেবাননের সীমান্তবর্তী শ্লোমি শহরের দিকে যাওয়ার সময় তিনি ও তার টিম সাইরেনের শব্দ শুনতে পান। এসময় ইসরায়েলি সীমান্তের দিকে আর্টিলারি ফায়ার ছোড়া হয়।

শ্লোমি একটি ভূতের শহরে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সারা। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেক ব্যবসা দেউলিয়া হয়ে যাবে এমন উদ্বেগের মধ্যে রয়েছেন বাসিন্দারা।

আনুমানিক ৬৫ হাজার ইসরায়েলিকে বাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সীমান্তের ওপার থেকে আসা রকেটের কারণে বাসিন্দারা ঘরে ফিরে যেতেও ভয় পাচ্ছেন।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের