পশ্চিম তীরের মসজিদে ইহুদি প্রার্থনা সংগীত গাইলো ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৮

অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে প্রবেশ করে মাইকে ইহুদিদের প্রার্থনা সংগীত গেয়েছেন ইসরায়েলি সেনারা। এই ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ছড়িয়ে পড়া এসব ভিডিওতে সেনাদের একটি মসজিদের মাইক্রোফোনে ইহুদি প্রার্থনা পাঠসহ হানুকা সংগীত গাইতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘পবিত্রতার উপহাস’ বলে নিন্দা করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই সেনাদের আচরণের নিন্দা জানিয়ে অভিযুক্তদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইডিএফ বলেছে,  ‘ধর্মীয় স্থাপনার মধ্যে আইডিএফ-এর আচরণবিধি লঙ্ঘন করেছেন’ ওই সেনারা। অভিযুক্তদের ‘অপারেশনাল কার্যকলাপ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া হয়েছে’।

বিবৃতিতে আরও বলা হয়,‘ভিডিওগুলোতে সেনাদের যে আচরণ করতে দেখা গেছে তা অত্যন্ত গুরুতর এবং আইডিএফ-এর মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী।’

/এএকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম