গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, ২৪ ঘণ্টায় নিহত ২৫০

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে শতাধিক মানুষ নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাতটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। মাগাজির বাসিন্দা জেয়াদ আওয়াদ আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক মানুষকে রেহাই দিচ্ছে না। আমার সন্তান আমাকে বলে, আমাকে সাহায্য কর! কি হচ্ছে? আমি শ্বাস নিতে পারছি না।

গাজায় বড়দিনের আগের রাতে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতে সবচেয়ে তীব্র বোমা হামলা চালানো হয়। ইসরায়েলি ওই হামলায় বহু ভবন মাটিতে মিশে যায়,  অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। 

আল জাজিরার সংবাদদাতা হিন্দ খুদারি মাগাজি থেকে বলেন, একটি তিনতলা ভবন যা লক্ষ্যবস্তু করা হয়েছিল, এবং আরেকটি বাড়ি। একই পরিবারের পাঁচজন সদস্য এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন যাদের মধ্যে একজন শিশু। 

ইসরায়েলি হামলায় খান ইউনিস, বুরেইজ এবং নুসেইরাত এলাকায়ও বহু মানুষ নিহত হয়েছেন। গত দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৫০০ মানুষ আহত হয়েছে।

দক্ষিণ গাজার রাফাহ থেকে  আল জাজিরার তারেক আবু আজউম বলেছেন, মাগাজির হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৬ হয়েছে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সংঘাতে প্রায় ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেক বেসামরিক নাগরিক। 

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের