ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বললেন ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৪, ১৫:২৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৬:০১

ফিলিস্তিনে প্রায় তিন মাস ধরে টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত প্রায় ২২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের আবার গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে বলেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। রবিবার আর্মি রেডিওতে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ফিলিস্তিনি বাসিন্দাদের গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালল স্মোট্রিচ। তিনি বলেন, এখন দরকার গাজাবাসীকে এলাকা ছাড়তে উৎসাহিত করা। 

ইসরায়েলি অর্থমন্ত্রী বলেন, যদি গাজার ২৩ লাখ মানুষ ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার পেছনে না লেগে থাকে তবে পরিস্থিতি ভিন্ন হবে। তিনি বলেন, ইসরায়েলি সমাজের বেশিরভাগ মানুষই বলবে: কেন নয়? এটি একটি সুন্দর জায়গা, আসুন মরুভূমিকে প্রস্ফুটিত করি, এটি কোনও সংঘাতের মাধ্যমে হবে না। 

মূলত ইসরায়েলিদের জন্য পথ তৈরি করে তিনি এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলিরা মরুভূমিকে প্রস্ফুটিত করে তুলতে পারে।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ও গাজার শাসন ক্ষমতায় থাকা হামাস বলেছে, ২০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার এবং তাদের মধ্যে প্রায় ২ লাখ ফিলিস্তিনিকে গাজায় রাখার যে আহ্বান স্মোট্রিচ জানিয়েছে তা বর্বর আগ্রাসনের পাশাপাশি একটি যুদ্ধাপরাধও।

হামাস বলেছে, ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং  এতদিনের নৃশংস হামলার জন্য জবাবদিহি করতে হবে।

তেল আবিব থেকে আল জাজিরার সারা খাইরাত জানিয়েছেন, স্মোট্রিচের এই মন্তব্য এমন ইঙ্গিত দেয় যে ইসরায়েল গাজা পুনরায় দখল করতে চায়। তিনি বলেন ইসরায়েলের এই মন্তব্য ১৯৪৮ সালের নাকবা পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। আট লাখ ফিলিস্তিনিকে সেসময় নিজ ভূমি থেকে বিতাড়িত করা হয়। ওই বছরের মে মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র স্থাপনার ঘোষণা দেয়।

/এসএসএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী