গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চাপ দিতে হবে: জর্ডানের রাজা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৪, ২০:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২০:২৮

গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চাপ দিতে হবে। রবিবার (০৭ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এক বৈঠকে এ কথা বলেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জর্ডানের রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্লিঙ্কেনকে গাজার বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

ব্লিঙ্কেনকে গাজার বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্ক করার পর রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে শান্তি স্থাপনে ভূমিকা পালন করতে পারে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার (০৭ জানুয়ারি) জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য কূটনৈতিক মিশনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। তাছাড়া আম্মানে বিশ্ব খাদ্য কর্মসূচির গুদাম পরিদর্শন করেন ব্লিঙ্কেন।

/এসএইচএম/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান