ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ১৬৮ যোদ্ধা হারিয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৮

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ১৬৮ যোদ্ধাকে হারিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার (২৬ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সশস্ত্র এ গোষ্ঠীটি। এসময় লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী ইসরায়েলের একাধিক স্থাপনায় হামলা শুরু করার দাবিও জানিয়েছে তারা। ওইসব স্থানে সামরিক লক্ষ্যবস্তু এবং সেনাদের ওপর আঘাত করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

হিজবুল্লাহর তথ্যমতে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ১৬৮ জন যোদ্ধাকে হারিয়েছে তারা। এর মধ্যে সর্বশেষ শুক্রবার রাতে নিহত হয়েছেন চার হিজবুল্লাহ যোদ্ধা।

এছাড়া, শুক্রবার ইসরায়েলের নয়টি স্থানে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। এর মধ্যে প্রথম হামলার ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার সকালে হুনিনের কাছে ঘটে। সেখানে ইসরায়েলি সেনাদের একটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ যোদ্ধারা।

এর পর, ওইদিন রাতেই আরও ছয়টি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে সর্বশেষ হামলাটি ঘটে মধ্যরাতে। তখন ইসরায়েলের মেতুল্লার আশেপাশে সেনাদের লক্ষ্য করে একটি রকেট নিক্ষেপ করে সশস্ত্র এ গোষ্ঠীটি। 

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের সীমান্তে নিয়মিত রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় লেবাননে হিজবুল্লাহের অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলও।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের