মার্কিন সেনাদের ওপর হামলার দায় স্বীকার ইরাকি গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:৩৬

জর্ডান-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের আল-তানফ নামে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে একটি ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। রবিবার (২৮ জানুয়ারি) ইসলামিক রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি ইউএস টাওয়ার ২২ সামরিক ফাঁড়িসহ আরও কয়েকটি স্থানে হামলা করার দায় স্বীকার করেছে। রবিবারের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও ২৮ সেনা আহত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা  আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা ‘রবিবার সিরিয়ার আশ শাদ্দাদি এবং রুকবান ঘাঁটিসহ ফিলিস্তিনের ভুলন নৌ কেন্দ্রে হামলা চালিয়েছে।’

তাদের দাবি, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘জায়নবাদী ইসরায়েলিদের চালানো হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে’।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, ‘শত্রুদের দুর্গ’ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে তারা।

এই হামলার জন্য ইরানপন্থি গোষ্ঠীকে দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জর্ডানের কর্মকর্তারা বলছিলেন, এই হামলার ঘটনাটি জর্ডানের মাটিতে ঘটেনি। এটি আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে সিরিয়ার একটি সীমান্ত এলাকায় ঘটেছিল।

/এএকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের