মিসর, কাতার সফর শেষে ইসরায়েলে ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার ইসরায়েল পৌঁছেছেন। গাজায় চলমান সংঘাত থামাতে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির জন্য কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তেল আবিবে পৌঁছেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার মিসর ও কাতারে একাধিক বৈঠক করেছেন ব্লিঙ্কেন। এই দুটি দেশে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতার জন্য মধ্যস্থতা করছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে এর আগে চার বার ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এটি তার পঞ্চম সফর।

গাজায় সংঘাত বন্ধে প্যারিসে মিসর, কাতার, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকে উঠে আসা প্রস্তাব পর্যালোচনা করে নিজেদের অবস্থান জানিয়েছে হামাস।

খবরে বলা হয়েছে, হামাসের প্রতিক্রিয়া নিয়ে ইসরায়েলের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার দোহাতে সাংবাদিকদের তিনি বলেছিলেন, অনেক কাজ করতে হবে। কিন্তু আমরা মনে করি যে, একটি সমঝোতা সম্ভব এবং অবশ্যই প্রয়োজনীয়। তা অর্জনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব।

ওই দিনই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছিল, হামাসের জবাব তারা পর্যালোচনা করছেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের