গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘে ভোট মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের ভেটোর ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েল-হামাস যুদ্ধে মানবিক যুদ্ধবিরতির ভোট হতে পারে আগামী মঙ্গলবার। যুদ্ধবিরতির প্রস্তাব এনেছে সদস্য রাষ্ট্র আলজেরিয়া। তবে যুক্তরাষ্ট্র এই উদ্যোগে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে এই খসড়া প্রস্তাব উত্থাপন করেছে  আলজেরিয়া। তবে এই করা খসড়া প্রস্তাব নিয়ে শনিবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, এ ধরনের প্রস্তাব যুদ্ধবিরতি নিয়ে চলমান 'সংবেদনশীল দরকষাকষি' প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হওয়া বা না হওয়ার বিষয়ে টমাস গ্রিনফিল্ড বলেন, যুক্তরাষ্ট্র এই খসড়া প্রস্তাব সমর্থন করে না। এটা নিয়ে ভোটের আয়োজন করা হলে তা গ্রহণ করা হবে না। এটিতে ভেটো দেবে যুক্তরাষ্ট্র। তবে বারবার 'মানবিক যুদ্ধবিরতির' আহ্বান জানিয়ে এসেছে দেশটি।

প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে দুইবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এভাবেই মিত্র ইসরায়েলকে সুরক্ষা দিয়ে আসছে পশ্চিমা এই দেশ।

১৫ সদস্যদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব পাস করার জন্য অন্তত ৯ সদস্যের ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়া যদি ‘না’ ভোট দেয় তাহলে প্রস্তাব পাস হবে না। স্থায়ী সদস্যদের না ভোটকে ভেটো বলে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম