হুথিদের হামলায় কার্গো জাহাজ ছেড়ে পালালো ক্রুরা

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮

এডেন উপসাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর একটি কার্গো জাহাজের ক্রুরা পালিয়েছে। রবিবার রুবিমার নামের বেলিজের পতাকাবাহী ও ব্রিটেনে নিবন্ধিত জাহাজটি হামলার শিকার হয়। হামলার সময় জাহাজটি বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক বিবৃতিতে বলেছেন, রুবিমারের ক্রুরা নিরাপদ রয়েছেন। কিন্তু জাহাজটি বড় ধরনের ক্ষতি হয়েছে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে।

তিনি আরও বলেছেন, ইয়েমেনের হোদেইদাহ বন্দরের আকাশে একটি মার্কিন ড্রোনও তারা ভূপাতিত করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে ১৮ ফেব্রুয়ারি রুবিমার জাহাজকে নিশানা করে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সেন্টকম বলেছে, একটি ক্ষেপণাস্ত্র নৌযানে আঘাত করে, এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহযোগিতার আহ্বানে সাড়া দেয় জোটের একটি যুদ্ধজাহাজ ও আরেকটি বাণিজ্যিক জাহাজ। তারা রুবিমারের ক্রুদের সহযোগিতায় এগিয়ে যায়।

জাহাজটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এর আগে জানিয়েছিল, দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। আরেকটি বাণিজ্যিক জাহাজে করে তাদের জিবুতির দিকে নিয়ে যাওয়া হয়।

ইরানপন্থি হুথিরা নভেম্বর থেকে লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে বাণিজ্যিক ও সামরিক নৌযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালাচ্ছে তারা। জবাবে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে হুথিদের স্থাপনায় একাধিক হামলা চালালেও তা বন্ধে ব্যর্থ হয়েছে।  এখন পর্যন্ত হুথি হামলায় লোহিত সাগরে কোনও নৌযানের ডুবে যাওয়ার ঘটনা ঘটেনি।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী