লোহিত সাগরে হুথিদের ৫টি ড্রোন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭

লোহিত সাগরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর উৎক্ষেপণ করা পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সেন্টকম ২৭ ফেব্রুয়ারি ইয়েমেনের সময় রাত ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ৫৫ মিনিটের মধ্যে লোহিত সাগরে মার্কিন উড়োজাহাজ ও জোটের একটি যুদ্ধজাহাজ ইরানপন্থি হুথিদের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে।

সেন্টকম বলেছে, ড্রোনগুলো ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উড্ডয়ন করা হয়েছে এবং এগুলো বাণিজ্যিক নৌযান ও মার্কিন নৌবাহিনী ও জোটের জাহাজের জন্য হুমকি ছিল।

মার্কিন সেনাবাহিনী আরও বলেছে, এই পদক্ষেপের ফলে চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক জলসীমাকে মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজের জন্য আরও নিরাপদ করবে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন বা পরিচালিত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তেল ও জ্বালানি পরিবহনে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সমুদ্রপথের একটি হলো লোহিত সাগর।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন লোহিত সাগরে হুথি হামলা মোকাবিলায় একটি বহুজাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম