লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ’র ১ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ২০:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২০:২৮

লেবাননে ইসরায়েলি হামলায় ইরানপন্থি শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর একজন কমান্ডার নিহত হয়েছেন। রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে এই হামলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হিজবুল্লাহ গোষ্ঠী অভিজাত রাদওয়ান বাহিনীর কমান্ডার আলি আহমদ হুসেইনকে হত্যা করা হয়েছে। দক্ষিণ লেবাননের আস-সুলতানিয়ায় এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন।

গত কয়েক মাস ধরে ইসরায়েলি স্থাপনায় হামলার জন্য নিহত কমান্ডারকে দায়ী করেছে ইসরায়েল।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত আরও হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

 ৮ অক্টোবর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় করে আসছে হিজবুল্লাহ গোষ্ঠী। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি ভূখণ্ডে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। ইসরায়েলও লেবাননে গোষ্ঠীটির অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলি গোলাবর্ষণে প্রায় ২৭০ হিজবুল্লাহ যোদ্ধা ও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। অপরদিকে, ইসরায়েলের উত্তর সীমান্তে প্রায় ৬০ হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়েছেন। হিজবুল্লাহর হামলায় ১৮জন সেনা ও বেসামরিক নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম