ইরানি প্রতিশোধের হুমকি

ইসরায়েলে মার্কিন কূটনীতিকদের চলাচলে বিধিনিষেধ, ভ্রমণ সতর্কতা ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৪, ১৯:২৯আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৯:৩০

ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে নিজেদের দূতাবাসের কূটনীতিক ও কর্মীদের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মার্কিন দূতাবাস নিজেদের কর্মীদের ওপর এই বিধিনিষেধ জারি করেছে। যুক্তরাজ্য ও ফ্রান্স নিজেদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করেছে। ইরান থেকে ফ্রান্স নিজেদের দূতাবাস কর্মীদের পরিবারগুলোকে সরিয়ে নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলের মার্কিন দূতাবাস কর্মীদের বলেছে, বৃহত্তর জেরুজালেম, তেল আবিব বা বিরসেবা এলাকার বাইরে না যাওয়ার জন্য। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, শুক্রবার ইরানি হামলা হতে পারে।

এক অজ্ঞাত কর্মকর্তা বলেছেন, এই হামলায় শতাধিক ড্রোন, কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও হয়ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে সামরিক স্থাপনাকে নিশানা করা হতে পারে।

 

ভ্রমণে বিধিনিষেধের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এমন বিধিনিষেধের পেছনে থাকা নির্দিষ্ট পর্যালোচনা আমরা প্রকাশ করি না। মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে ইসরায়েলে হুমকির পরিবেশ আমরা পর্যবেক্ষণ করছি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। দেশটিও ইসরায়েলি ভূখণ্ডে সম্ভাব্য ইরানি হুমকির কথা উল্লেখ করেছে।

একইভাবে ফ্রান্সও দেশটির নাগরিকদের আসন্ন দিনগুলোতে ইরান, লেবানন, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড ভ্রমণ না করতে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। ইরানের ফরাসি দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে রাশিয়াও নিজেদের নাগরিকদের এসব দেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের সাত সামরিক কর্মকর্তা নিহত হন। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

 

প্রতিশোধমূলক হামলার রূপ কী হবে বা বা এটি সরাসরি ইরান থেকে বা দেশটির কোনও প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে হবে তা স্পষ্ট নয়।

রবিবার একজন ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন, ইসরায়েলের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়। তার এই বক্তব্য ইসরায়েলি কোনও কনস্যুলেট ভবন লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ইরানি আক্রমণ হলে ইরানের বিরুদ্ধে উপযুক্ত ইসরায়েলের পাল্টা হামলা প্রয়োজন।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে