হরমুজ প্রণালির কাছে ইসরায়েলি নৌযান আটক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১৭:৫৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৮:২৫

সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যবর্তী জলসীমায় হরমুজ প্রণালির কাছে একটি নৌযান আটক করেছে ইরান। শনিবার (১৩ এপ্রিল) নৌযানটি আটকের কথা নিশ্চিত করেছে ইরানের একটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা। মেরিটাইম নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) একটি নৌযান আটকের কথা নিশ্চিত করেছে। হরমুজ প্রণালিতে নৌ-চলাচল বন্ধের বিষয়ে ইরানি হুমকির কয়েক দিন পর এই ঘটনা ঘটলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে জায়নবাদী শাসকদের সংশ্লিষ্ট একটি কন্টেইনার জাহাজ আটক করেছে।

খবরে আরও বলা হয়েছে, জাহাজটির নাম এমসিএস অ্যারিস। নৌবাহিনীর স্পেশাল ফোর্স হেলিকপ্টার অভিযানে তা আটক করেছে।

এর আগে ইউকেএমটিও বলেছিল, নৌযানটি ফুজাইরা থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে হরমুজ প্রণালির কাছে আঞ্চলিক কর্তৃপক্ষ আটক করেছে। আঞ্চলিক কর্তৃপক্ষ বলতে ইরানকে ইঙ্গিত করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ইউকেএমটিও।

আরেক ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে একই স্থানে নৌযানে আরোহণের ঘটনার কথা জানিয়েছে। তবে কারা নৌযানে কারা আরোহন করেছিল তা সম্পর্কে কিছু জানায়নি।

নৌযান ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে, আটক নৌযানটি জোডিয়াক মেরিটাইম নামক আন্তর্জাতিক জাহাজ কোম্পানির এমএসসি অ্যারিস। এটির আংশিক মালিকানা রয়েছে ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল ওফারের।

জোডিয়াক মেরিটাইম কোম্পানির মন্তব্য জানা যায়নি।

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইউকেএমটিও যে পরিস্থিতির কথা বলেছে তা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তিনি নৌযানটির নাম নিশ্চিত করেননি।

এর আগে মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-কমান্ডার আলিরেজা টাঙ্গসিরি বলেছিলেন, প্রয়োজনে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের