জাহাঙ্গীরনগরে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাবি প্রতিনিধি 
২৮ অক্টোবর ২০২৬, ২২:৩৫ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২২:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে। তবে এবার বিভাগীয় পর্যায়ে নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেন। আলী রেজা বলেন, আজ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন পরীক্ষা নেওয়া হবে।

তবে এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষার ফি নিয়ে আলী রেজা বলেন, এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে ফি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও বাকি রয়েছে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

 

/এএম/ 
সম্পর্কিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল