ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১৯:০৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:০৯

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানের হামলা নিয়ে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ইরানি হামলার ঘটনায় প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি কর্মকর্তা মঙ্গলবার বৈঠক আয়োজনের কথা নিশ্চিত করলেও সুনির্দিষ্ট সময় জানাননি।

শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলার পর ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার তৃতীয় বৈঠক হবে এটি। মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে, এমনকি ক্ষুদ্র ইরানি স্বার্থের বিরুদ্ধে যেকোনও পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর, বিস্তৃত ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

এর আগে সোমবার ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি বলেছিলেন, ইরানের হামলার পাল্টা পদক্ষেপ নিশ্চিতভাবে নেওয়া হবে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী