গাজায় মার্কিন নির্মিত জেটির উদ্দেশে প্রথম ত্রাণবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ১৮:২০আপডেট : ০৯ মে ২০২৪, ১৮:২০

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের নির্মিত অস্থায়ী ভাসমান জেটির উদ্দেশে যাত্রা করেছে প্রথম ত্রাণবাহী জাহাজ। এটি সাইপ্রাস থেকে ছেড়েছে বলে বৃহস্পতিবার (৯ মে) জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোস। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোস বলেন, গাজায় একটি ভাসমান সমুদ্র বন্দর তৈরি করেছে যুক্তরাষ্ট্র। সেই জেটিতে প্রথমবারের মতো ত্রাণবাহী জাহাজ আসছে। সেটি সাইপ্রাস থেকে যাত্রা শুরু করেছে।

কম্বোস বলেন, গাজায় দ্রুত সহায়তা পৌঁছানোর লক্ষ্যে সাইপ্রাসের লার্নাকা বন্দর থেকে রওনা হয়েছে মানবিক সহায়তায় বোঝাই মার্কিন জাহাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপকূল থেকে কয়েক মাইল দূরে বিশাল ভাসমান প্ল্যাটফর্ম তৈরির কথা বলেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আদেশের প্রায় দুই মাস পর এই জাহাজ আসছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম