গাজায় যুদ্ধবিরতি: নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাজি হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ১৬:২৭আপডেট : ১১ জুন ২০২৪, ১৬:২৭

গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে তা মেনে নিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার (১১ জুন) সিনিয়র হামাস কর্মকর্তা সামি আবু জুহরি এ কথা বলেছেন। তিনি বলেছেন, বিস্তারিত নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামি আবু জুহরি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে জিম্মিদের মুক্তি নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নিয়েছে হামাস।

ইসরায়েল যেনও প্রস্তাবটি মেনে চলে তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের উল্লেখ করে তিনি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে অবিলম্বে দখলদারদের যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রকৃত পরীক্ষার মুখে রয়েছে মার্কিন প্রশাসন।

সোমবার (১০ জুন) নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এর ফলে গাজায় আট মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে এর বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।

ভোটের পরে এক বিবৃতিতে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। কীভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে পরোক্ষ আলোচনার ইচ্ছে প্রকাশ করেছে তারা।

প্রস্তাব পাসের পর জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন, এটা বাস্তবায়নের ভার এখন ইসরায়েলের হাতে।

ভোটের পর জাতিসংঘে ইসরায়েলি দূত গিলাদ এরদান বলেছেন, গাজা নিয়ে এমন কোনও অর্থহীন ও দীর্ঘমেয়াদি আলোচনায় জড়াবে না তারা, যেটা হামাস নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে।

গত অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৩৭ হাজার ১২৪ ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৮৪ হাজার ৭১২ জন। আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ ইসরায়েলি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের