হুথি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক নাবিক: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৪, ১১:৪৬আপডেট : ১৪ জুন ২০২৪, ১১:৪৬

এডেন উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে ইয়েমেনে হুথিদের হামলায় এক নাবিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) জাহাজটিতে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা। আহত নাবিককে চিকিৎসার জন্য অন্য জাহাজে শিফট করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সেন্টকম আরও জানিয়েছে, হামলার শিকার হওয়া ওই জাহাজটির নাম এমভি ভারবেনা। পালাউয়ান পতাকাযুক্ত জাহাজটি ইউক্রেনের মালিকানাধীন ও পোলিশ-চালিত। হামলার পর জাহাজটির একটি অংশে আগুন ধরে যায়। ক্রু সদস্যরা তখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন।

পরে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এটি লোহিত সাগরের ওপরে দুটি হুথি টহল নৌকা, একটি মনুষ্যবিহীন জাহাজ ও একটি ড্রোন ধ্বংস করেছে। সেগুলোকে ‘যুক্তরাষ্ট্র, জোট বাহিনী এবং এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসবে চিহ্নিত করা হয়েছিল।’

এর আগে, গত ২৪ ঘণ্টায় মধ্যে তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। এর মধ্যে এমভি ভারবেনাও ছিল। হুথিদের দাবি, গাজা উপত্যকায় তাদের জনগণের ওপর সংঘটিত অপরাধের প্রতিশোধ নিতে এবং তাদের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের