গরম থেকে হাজিদের বাঁচাতে যে প্রযুক্তি ব্যবহার করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৪, ১৪:২২আপডেট : ১৫ জুন ২০২৪, ১৬:৫৩

গ্রীষ্মের তীব্র গরম থেকে হজযাত্রীদের রক্ষা করতে রোড-কুলিং টেকনোলজি ব্যবহার করেছে সৌদি আরব। এই প্রযুক্তি ব্যবহারে রাস্তাগুলোর তাপ শোষণ ও নির্গমন ক্ষমতা হ্রাস হয়। ফলে রাস্তা তুলনামূলক অনেকটাই শীতল থাকে। হাজিদের জন্য হজের অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও আরামদায়ক করতে উদ্ভাবনী এই প্রযুক্তি ব্যবহার করেছে দেশটি। এই তথ্য জানিয়েছে সৌদি রোডস জেনারেল অথরিটির এক মুখপাত্র আবদুল আজিজ আল-ওতাইবি। শুক্রবার আরব নিউজ এই খবর জানিয়েছে।

আবদুল আজিজ আরব নিউজকে বলেছেন, ‘সূর্যালোকের সংস্পর্শে সড়ক মূলত তাপ শোষণ করে থাকে এবং সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শোষণ করা এই তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়।’

এর ফলে সড়ক তাপ নির্গমন শুরু করে। এই পরিস্থিতি মোকাবিলায় পবিত্র স্থানগুলোর চারপাশের ফুটপাতে ব্যবহারের জন্য তারা এমন একটি শীতল উপাদান তৈরি করেছে, যেটি ঐতিহ্যগত পদার্থের তুলনায় কম তাপ শোষণ এবং নির্গমন করে।

এ বিষয়ে আবদুল আজিজ বলেছেন, ‘আমরা যে উপাদানটি তৈরি করেছি তা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সবচেয়ে বেশি কার্যকর। কেননা, এটি সূর্যরশ্মিকে প্রতিফলিত করে, যা তাপ শোষণের মাত্রা কমিয়ে সড়কের তাপমাত্রা কমাতে সাহায্য করে।’

এতে রাস্তা ঠান্ডা থাকে, যা পথচারীদের জন্য হজযাত্রা আরও আনন্দদায়ক করে তোলে।

বিশ্বের লাখ লাখ হজযাত্রীর জন্য অবকাঠামো ও সেবা উন্নয়নে সৌদি আরবের চলমান প্রচেষ্টার একটি অংশ এই রোড-কুলিং টেকনোলজি।

আবদুল আজিজ আরও জানান, ‘ডাটা দেখা গেছে, শীতল এই উপাদানটি রাস্তার উপরিভাগের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করেছে।’

গত হজ মৌসুমে জামারাত করিডোরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে রোড কুলিং টেকনোলজি প্রয়োগ করে সফল হয়েছিলেন তারা। তাই এবার মিনা, আরাফাত ও মুজদালিফা এলাকার রাস্তায় এই প্রকল্প সম্প্রসারণ করা হয়েছে। আরাফাতের নামিরা মসজিদের কাছে ২৫ হাজার বর্গমিটার রাস্তাতেও এই উপাদানটি প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন আবদুল আজিজ।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে