নেতানিয়াহুর সরকার উৎখাত হতে পারে: ল্যাপিড

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৪, ১৩:৫২আপডেট : ১৮ জুন ২০২৪, ১৩:৫৩

ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড বলেছেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধী শক্তিগুলো একত্রিত হতে পারে। সোমবার (১৭ জুন) ইসরায়েলের ১০৩এফএম রেডিও পরিচালিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

অনুষ্ঠানে তিনি বলেন, এই সরকারকে উৎখাত করা উচিত। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন।

অনুষ্ঠানে ল্যাপিড আরও বলেন, যেহেতু গ্যান্টজ অবশেষে সরকার ছেড়েছে, আমাদের কাছেও উপায় রয়েছে। বিরোধীরা একসঙ্গে কাজ করবে। সরকারকে পতনের জন্য আমরা অহংবোধ ছাড়াই ঐক্যবদ্ধ করব।

গত ৯ জুন, বেনি গ্যান্টজ এবং গাদি আইজেনকোট ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

নেতানিয়াহুর অতি ডানপন্থি জোটের অংশীদারগণ নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন। যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের সাথে সম্পর্ককে আরও নাজুক করে তুলতে পারে।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম