হিজবুল্লাহর সঙ্গে বিরোধ নিরসনে কূটনৈতিক সমাধান ইসরায়েলের প্রথম পছন্দ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৪, ১৮:৪৬আপডেট : ২৫ জুন ২০২৪, ১৮:৪৬

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টাচি হানেগভি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত নিরসনের চেষ্টা করবে ইসরায়েল। এক্ষেত্রে কূটনৈতিক সমাধান প্রথম পছন্দ দেশটির। তবে তাদের বিকল্প উপায়ও রয়েছে। মঙ্গলবার (২৫ জুন) তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, গাজায় তীব্র সামরিক অভিযান অবসানের সম্ভাব্যতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে ইসরায়েল। এর ফলে হিজবুল্লাহর সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছানোর সুযোগ করে দেবে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ইসরায়েলের উত্তর সীমান্তে নিয়মিত গোলাবর্ষণ ও রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ গোষ্ঠী। 

তাদের এমন হামলার পর সীমান্ত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। লেবাননের অংশ থেকেও অনেক মানুষ উচ্ছেদ হয়েছেন। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এতে করে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

হানেগবি বলেছেন, আমরা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগামী সপ্তাহগুলো একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কাজে লাগাবো। যদি কূটনৈতিক উপায়ে কোনও সমাধান না হয়। তাহলে সবার জানে যে, বিকল্প পন্থায় পদক্ষেপ নেওয়া হবে। আপাতত আমরা কূটনৈতিক উদ্যোগে গুরুত্বারোপ করছি।

তিনি আরও বলেছেন, গাজা উপত্যকা শাসনে হামাসের বিকল্প খুঁজতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কয়েকটি আরব দেশকে নিয়ে সম্ভাব্য যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা করছে তেল আবিব ও ওয়াশিংটন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী