দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, ৫ জুলাই ভোট

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৪, ১৬:১৭আপডেট : ২৯ জুন ২০২৪, ১৮:২৮

ইরানের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দেশটিতে রান-অফ ভোট অনুষ্ঠিত হবে। শনিবার (২৯ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫ জুলাই এই ভোট অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশটির নতুন প্রেসিডেন্টকে খুঁজে নেবে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে মাঠে নেমেছেন চার প্রার্থী। তাদের মধ্যে শুধু একজন মধ্যপন্থী এবং বাকি ৩ জন কট্টরপন্থী।

তবে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে কোন প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। মন্ত্রণালয়ের প্রকাশিত অস্থায়ী ফলাফল অনুসারে, ২ কোটি ৪০ লাখের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, মধ্যপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান এক কোটিরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ৯০ লাখ ৪০ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কট্টরপন্থী কূটনীতিক সাঈদ জালিলি।

ইরানের মূল ক্ষমতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হাতেই নিহিত। তাই প্রেসিডেন্ট যে ই হোক না কেন এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বা মধ্যপ্রাচ্যজুড়ে সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থনের বিষয়ে বড় কোনও নীতিগত পরিবর্তন হবে না।

তবে প্রেসিডেন্ট যেহেতু প্রতিদিন সরকার পরিচালনা করেন তাই ইরানের নীতির সুরকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল