ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: দ্বিতীয় দফার ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৪, ১০:১১আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১০:১১

ভোটারদের অনীহা এবং ব্যাপক আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হতে যাচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৬ টায়। তবে প্রয়োজনে ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর দেশটিতে আগাম নির্বাচন হয়। প্রথম দফার ভোটে কোনও প্রার্থীই এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়।

শুক্রবারের ভোটে মধ্যপন্থি আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থি সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

শনিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তবে প্রাথমিক পরিসংখ্যান শিগগিরই প্রকাশ পেতে পারে।

এবারের নির্বাচনে দেশটির ৬০ শতাংশেরও বেশি ভোটার অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। ভোটারদের এই কম অংশগ্রহণকে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অনাস্থা ভোট হিসেবে দেখছেন সমালোচকরা।

গত চার বছরে ইরানে ভোটারদের উপস্থিতি হ্রাস পেয়েছে। সমালোচকরা বলেছেন, অর্থনৈতিক কষ্ট এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার ওপর সরকারের হস্তক্ষেপের কারণে জনগণের অসন্তোষ বেড়েছে।

২০২১ সালের নির্বাচনে মাত্র ৪৮ শতাংশ ভোটার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আর মার্চে একটি সংসদীয় নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ৪১ শতাংশ।

/এএকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল