গাজায় একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১১:৫৫আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২:২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ডজন খানেক মানুষ। স্থানীয় সময় শনিবার (৬ জুলাই) এই হামলা হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের ওই ভবনটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, তারা ‘আল-জাউনি স্কুল এলাকায় অবস্থিত ওই অবকাঠামোতে বেশ কয়েকজন সন্ত্রাসীকে’ লক্ষ্যবস্তু করেছে।’

এদিকে, ক্যাম্পের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নুসিরাত স্কুলে হামলার একটি ভিডিওতে ধ্বংসস্তূপ ও ধোঁয়ায় ঢাকা রাস্তায় প্রাপ্তবয়স্ক এবং শিশুদের চিৎকার করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, একটি ব্যস্ত বাজারের কাছে অবস্থিত স্কুলটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবিসির তথ্যমতে, প্রায় ৭ হাজার মানুষ এই ভবনটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন।

বার্তা সংস্থা এএফপিকে এক নারী বলেছেন, ভবনটিতে আঘাত হানার সময় কিছু শিশু কুরআন পাঠ করছিল। পাঠরত অবস্থাতেই তাদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘এ নিয়ে চতুর্থবারের মতো কোনও সতর্কতা ছাড়াই স্কুলটিকে লক্ষ্যবস্তু করেছে তারা।’

একটি স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযোগ রয়েছে, লক্ষ্যবস্তু করা স্কুলটির একটি কক্ষে হামাস পুলিশ অবস্থান করছিল। তবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

শনিবারের ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৫ জন স্থানীয় সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে হামাস। তাদের পরিবারের সদস্যদেরও লক্ষবস্তু করা হয়েছে বলে জানা গেছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলছে, ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় শতাধিক সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

হামাস বলেছে, এই যুদ্ধে সর্বশেষ প্রাণহানিসহ মোট ১৫৮ সাংবাদিক নিহত হয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের