হানিয়েহ হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১৪:১৫আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৬:৪৪

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়েহকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে গোষ্ঠটি। বুধবার (৩১ জুলাই) সকালে এক বিবৃতিতে সংগঠনটি এই অঙ্গীকার ব্যক্ত করে। তুরস্কের সংবাদমাধ্যমে টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে হামাস বলেছে, বিশ্বাসঘাতক জায়নবাদীদের গুপ্তহত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়েহ শহীদ হয়েছেন। আমাদের ফিলিস্তিনি জনগণের মহান সন্তানের শাহাদাতের ঘটনায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শোকাভিভূত। একইসঙ্গে শোকাভিভূত আরব ও মুসলিম দেশগুলো এবং সারা বিশ্বের মুক্তিকামী জনগণ।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেন, ভীরুতাপূর্ণ এই হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না।

বুধবার সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, তেহরানে যে ভবনে ইসমাইল হানিয়েহ অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হয়েছে। এই হামলায় হানিয়েহ এবং তার একজন দেহরক্ষী নিহত হন।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ছিলেন ইসমাইল হানিয়েহ। কাতারে বসবাসরত এই নেতা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে হামাসের কূটনৈতিক উদ্যোগেরও নেতৃত্বে ছিলেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের