বৈরুত ও তেহরানে ইসরায়েলি হামলায় জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ০১:৫৫আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬:২৯

বৈরুত এবং তেহরানে ইসরায়েলি হামলাকে এই অঞ্চলে সংঘাতের বিপজ্জনক বৃদ্ধি হিসাবে নিন্দা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টায় জরুরি বৈঠকে বসবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, এসব হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তিনি আরও বলেন, মহাসচিব বিশ্বাস করেন, দক্ষিণ বৈরুত এবং তেহরানে যে হামলাগুলো হয়েছে তা গাজা যুদ্ধবিরতি প্রচেষ্টাকে ব্যাহত করবে।

ইরানের রাজধানীতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহ নিহত হয়েছে। এদিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রকে হত্যা করা হয়েছে।

এই দুই ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যের সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর এবং নতুন করে আর কোনও উত্তেজনা এড়ানোর আহ্বান জানাচ্ছি।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ