জুলাইয়ে হামাসের সামরিক প্রধান দেইফ নিহত: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ১৫:২০আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬:১০

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ জুলাই মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ এমনটাই দাবি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আইডিএফ জানিয়েছে, গত ১৩ জুলাই গাজার খান ইউনুস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দেইফ নিহত হয়েছেন।

তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহ ও বৈরুতে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুক্রকে হত্যার একদিন পর এমন ঘোষণা দিলো ইসরায়েল।

খান ইউনুসে বিমান হামলায় হামাসের আরেক কমান্ডার রাফা সালেমেহ নিহত হওয়ার খবর দিয়েছিল ইসরায়েলি বাহিনী। তবে তখন মোহাম্মদ দেইফ নিহত হওয়ার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এমনকি গাজার হামাস-চালিত স্বাস্থ্য কর্তৃপক্ষও সেই সময় বলেছিল, ইসরায়েলি বিমান হামলায় ৯০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। তবে নিহতদের মধ্যে দেইফ নেই বলে নিশ্চিত করেছিল।

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের গোয়েন্দা বাহিনী যাচাই-বাছাই করে নিশ্চিত করেছে যে, দেইফ ১৩ জুলাইয়ের বিমান হামলায় নিহত হয়েছেন।

এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৫৮ বছর বয়সী মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা ইজেদিন আল-কাসাম ব্রিগেডের প্রধান ছিলেন। ২০ বছরের বেশি সময় ধরে হামাসের সঙ্গে ছিলেন তিনি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক