ইসরায়েলকে ‘সর্বোচ্চ শাস্তি’ দেওয়ার আদেশ বাস্তবায়ন করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ১৯:০২আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৯:১৯

ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার যে নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছেন তা বাস্তবায়ন করবে ইরান। শুক্রবার (৯ আগস্ট) দেশটির রেভোল্যুশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আলি ফাদাভি এই কথা বলেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

ফাদাভি বলেন, ‘ইসমাইল হানিয়েহকে হত্যার জন্য ইসরায়েলকে সাজা দেওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন খামেনি। যথাযথভাবে তা বাস্তবায়ন করা হবে।’

৩১ জুলাই তেহরানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়েহ নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান ও হামাস। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

ফাদাভির বক্তব্য নিয়ে সাংবাদিকদের করা একটি প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, ‘ইসরায়েলকে রক্ষার যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। এছাড়া, এই ধরণের বাগাড়ম্বর আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং ব্যবস্থা নিয়ে থাকি।’

১৫ আগস্ট গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাস ও ইসরায়েলকে বৃহস্পতিবার যৌথ আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। ইসরায়েল এই আলোচনায় অংশগ্রহণের কথা জানালেও এখনও নিশ্চিত করে কিছু বলেনি হামাস। রয়টার্সকে গোষ্ঠীটি জানিয়েছে, আলোচনার জন্য নতুন প্রস্তাবটিকে এখনও অধ্যয়ন করছে তারা।

/এসকে/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী