পোলিও টিকাদানে ইসরায়েল-হামাস লড়াইয়ে ৩দিনের বিরতি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৪, ২৩:৪১আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২৩:৪১

ইসরায়েলি সামরিক বাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকায় চলমান সংঘাতে তিনদিনের বিরতিতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উপত্যকার প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার জন্য তিনটি পৃথক অঞ্চলে এই বিরতি থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচও-এর জ্যেষ্ঠ কর্মকর্তা রিক পিপারকর্ন জানান, এই টিকাদান কর্মসূচি শুরু হবে রবিবার থেকে। প্রথমে মধ্য গাজায় তিনদিনের বিরতি দিয়ে টিকাদান শুরু হবে। এরপর দক্ষিণ গাজা ও পরে উত্তর গাজায়ও তিনদিনের বিরতি থাকবে।

২৩ আগস্ট ডব্লিউএইচও নিশ্চিত করে যে, গাজা উপত্যকায় ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো টাইপ ২ পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে একটি শিশু পঙ্গুত্ববরণ করেছে।

পিপারকর্ন বলেন, প্রয়োজনে প্রতিটি অঞ্চলে মানবিক বিরতি একদিন বাড়ানো যেতে পারে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মানবিক ইউনিট বুধবার জানিয়েছে, এই টিকাদান কর্মসূচি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে। এতে জনসাধারণকে টিকাদান কেন্দ্রগুলোতে পৌঁছাতে মানবিক বিরতি দেওয়া হবে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৯৩ হাজার ৫৩৪ জন।

/এএ/
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক