পশ্চিম তীরে ইসরায়েলি হামলার চতুর্থ দিনে অবরুদ্ধ জেনিন

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। আক্রমণের চতুর্থ দিন শনিবার (৩১ আগস্ট) প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে এলাকাটি। শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের জন্য সাহায্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত বুধবার ইসরায়েলি সেনারা সাঁজোয়া যান, ড্রোন এবং বুলডোজার নিয়ে জেনিন, তুলকারেম এবং তুবাসে একযোগে অভিযান শুরু করে।

অভিযানের চতুর্থ দিন অবরুদ্ধ হয়ে পড়ে জেনিন। সেখানে খাবার, পানি ও ওষুধ সামগ্রী ঢুকতে দিচ্ছে না সেনারা।

জেনিনের কাছ থেকে আল জাজিরার রিপোর্টার নুর ওদেহ বলেছেন,  জেনিন একটি ভূতের শহরে পরিণত হয়েছে। সব দোকানপাট বন্ধ। কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযানে অন্তত ২০ জন নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে,  পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ আক্রমণ প্রতিরোধ করতে অভিযান চালাচ্ছে তারা। এ সময় ২০ ফিলিন্তিনি  যোদ্ধাকে হত্যা ও ১৭ জনকে গ্রেফতারের দাবি করেছে তারা।

ফিলিস্তিনি বাসিন্দারা বলছেন, ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে অবকাঠামো, রাস্তা, পানি এবং বিদ্যুৎ সুবিধাগুলো ধ্বংস হয়ে গেছে। তাদের লক্ষ্য এই অঞ্চলে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা ও তাদের বসতি স্থাপন করা।

এদিকে, জেনিনে সামরিক অভিযানের সময় শনিবার ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী