৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

দায়ী হামাস নেতাদের খুঁজে বের করার অঙ্গীকার নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৮

দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধারের পর, দায়ী হাসাস নেতাদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, দায়ীদের না ধরা পর্যন্ত বিশ্রাম নেবে না ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বিবৃতিতে নেতানিয়াহু আরও বলেন, আমরা তাদের খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনব।

তিনি বলেন, ইসরায়েল বাকী জিম্মিদের মুক্তির জন্য চুক্তিতে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যারা জিম্মিকে হত্যা করেছে-তারা চুক্তিতে যেতে চায় না।

তবে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম বলেছে, নেতানিয়াহুর উচিত জিম্মি মৃত্যুর দায় নেওয়া।

নেতানিয়াহুর বিবৃতির প্রতিক্রিয়া জিম্মিদের পরিবার ও সমর্থকরা বলেছেন, ‘আপনার ভুলের জন্য দায় নিন। নাশকতার দায় নিন।’

৬ জিম্মি মৃত্যুর বিষয়ে রবিবার হামাসের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ইসরায়েলের চলমান বিমান হামলার ফলে ওই বন্দিরা নিহত হয়েছে। এই বছরের শুরুতে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের ফলে ৭ বন্দি মারা গিয়েছিল।

রাফাহ এলাকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতর থেকে শনিবার ছয় জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী