পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৫

অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি পুলিশ নিহত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) হেবরন শহরের কাছে পুলিশের গাড়িতে আগুন লাগলে তারা নিহত হন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইদনা তারকুমিয়াহ জংশন এলাকায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে সামরিক বাহিনী। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খোঁজ করছে বলেও জানান তারা।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস প্রাথমিকভাবে দুইজন নিহত এবং তৃতীয়জন গুরুতরভাবে আহত হওয়ার কথা জানিয়েছিলেন।

কয়েক মাস ধরে এই অঞ্চলে বড় অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। বুধবার থেকে পশ্চিম তীরে শত শত ইসরায়েলি সেনা অভিযান চালাচ্ছে। ইসরায়েল বলেছে, ইসলামপন্থি যোদ্ধাদের মূলোৎপাটনের লক্ষ্যে এই অভিযান।

যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও গাজায় ক্রমাগত ভয়ঙ্কর লড়াইয়ের সঙ্গে এই অভিযানটিও বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রবিবারের হামলার সময় তিন পুলিশ সদস্য গাড়িতে ছিলেন এবং তারা নিহত হন।

গাজায় জিম্মি অবস্থায় নিহত ছয় ইসরায়েলি জিম্মি উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আমরা এমন একটি নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে সব ফ্রন্টে লড়াই করছি যারা আমাদের হত্যা করতে চায়।’

ওই ছয় জিম্মির মৃতদেহ রবিবার একটি টানেল থেকে উদ্ধার করা হয়।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার কট্টরপন্থি সদস্য অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবরের মারাত্মক হামলার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘আমাদের এখন তাই করতে হবে যা আমরা সেই ভয়ানক রাতে করিনি এবং একটি পূব পরিকল্পিত হামলা শুরু ও সন্ত্রাসবাদকে কঠোরভাবে আঘাত দমন করতে হবে।’

পুলিশের ওপর হামলার ঘটনাস্থল থেকে তিনি বলেন, ‘আমরা সব ফ্রন্টে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী