ইসরায়েল গাজায় পরাজিত হয়েছে: মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশেকিয়ান। তিনি বলেন, গাজায় ইসরায়েল পরাজিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘে বক্তব্য দিলেন মাসুদ পেজেশকিয়ান। সাধারণ পরিষদের দাঁড়িয়ে তিনি বলেন, দেশটি ‘প্রত্যক্ষ করেছে কীভাবে ইসরায়েলি শাসন গাজায় নৃশংসতা চালায় এবং কীভাবে ১১ মাসে তারা ৪১ হাজার নিরপরাধ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করেছে, যাদের বেশিরভাগই ছিল নারী শিশু।’

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বেসামরিক ও যোদ্ধাদের মধ্যে কোন পার্থক্য করা হয় না।

পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েলের ‘নেতারা শিশু হত্যা, যুদ্ধাপরাধ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো গণহত্যাকে বৈধ আত্মরক্ষা হিসেবে চালিয়ে দিচ্ছে। তারা হাসপাতাল, কিন্ডারগার্টেন ও স্কুলকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করে। তারা বিশ্বজুড়ে যেসব স্বাধীনতা-প্রেমী ও সাহসী ব্যক্তি এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকেই ইহুদিবিরোধী ট্যাগ দিয়ে চিহ্নিত করে। সাত দশকের দখলদারিত্ব ও অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নিপীড়িত মানুষকে তারা সন্ত্রাসী বলে অভিহিত করে।’

ফিলিস্তিনিদের পাশাপাশি ইরানের নাগরিক ও কর্মকর্তাদের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েল আমাদের মাটিতে আমাদেরই বিজ্ঞানী, কূটনীতিক এবং এমনকি অতিথিদের হত্যা করেছে।’

এই বক্তব্যের মধ্য দিয়ে ইরানি প্রেসিডেন্ট স্পষ্টতই তেহরানে গিয়ে নিহত হওয়া হামাস নেতা ইসমাইল হানিয়াহর কথা উল্লেখ করেছেন। এসময় কোনও প্রমাণ ছাড়াই পেজেশকিয়ান দাবি করেছেন, ইসরায়েল ‘গোপনে এবং প্রকাশ্যে আইএসআইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করেছে।’

বক্তব্যে পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেছিলেন, গাজায় ইসরায়েল পরাজিত হয়েছে এবং তাদের যেকোনও মাত্রার বর্বর সহিংসতা দেশটির অপরাজেয়তার কাল্পনিক গন্তব্য পুনরুদ্ধার করতে পারবে না।’

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের