ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেওয়ার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১৭:৫৫আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:১৯

লেবাননের ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা সীমান্তের ওদাইসেহ গ্রামের কাছে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে। তাদের দাবি, বুধবার (২ অক্টোবর) সকালে খাল্লেত আল-মাহাফের এলাকায় সংঘটিত এই সংঘর্ষে ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করা হয় এবং তারা হতাহতের সম্মুখীন হয়। ফিলিস্তিন বিষয়ক সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, এই অভিযান গাজা উপত্যকায় সংগ্রামরত ফিলিস্তিনি জনগণের সাহসী প্রতিরোধের প্রতি সমর্থন ও লেবানন এবং এর জনগণের সুরক্ষার লক্ষ্যে পরিচালিত হয়েছে।

লেবাননের আল-মায়াদিন বার্তা সংস্থা জানিয়েছে, হিজবুল্লাহ ওদাইসেহ ও কফার কিলাহ এলাকা দিয়ে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের প্রস্তুতি ঠেকাতে একটি পরিকল্পিত অ্যাম্বুশ চালায়। দক্ষিণ লেবাননের আল-মায়াদিনের প্রতিবেদকের বরাতে বলা হয়, সংঘর্ষে ইসরায়েলের অভিজাত সেনাদের অনেকেই আহত হন এবং তাদের আর্তনাদ শোনা যায়।

হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের কাছ থেকে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, ফলে তীব্র লড়াই শুরু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী একজন সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও, আল-মায়াদিনের প্রতিবেদক দাবি করেছেন যে, প্রকৃত হতাহতের সংখ্যা অনেক বেশি।

এই ঘটনা ছিল ইসরায়েলি কমান্ডো ইউনিটের সঙ্গে সরাসরি প্রথম সংঘর্ষ। এই সেনারা লেবাননের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করেছিল। ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে, হিজবুল্লাহর অ্যাম্বুশে তারা ফেঁসে যায়, যেখানে ইসরায়েলি সেনাদের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

হিজবুল্লাহর ‘রাদওয়ান’ ইউনিট এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষের সময় ট্যাংক ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। চারটি হেলিকপ্টারের মাধ্যমে আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা ইসরায়েলের শোমেরা ব্যারাকে রকেট হামলা চালিয়ে সরাসরি আঘাত হেনেছে। এছাড়া, তারা ইসরায়েলের শতুলা এলাকায় দুটি বুরকান রকেট নিক্ষেপ করে এবং সেখানেও সফলভাবে আঘাত হানে। মিসগাভ আম এলাকায় একটি বড় ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপরও রকেট ও কামলা হামলা চালিয়ে সরাসরি আঘাতের দাবি করেছে হিজবুল্লাহ।

এদিকে, ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হিজবুল্লাহ ক্রমাগত ইসরায়েলের সামরিক অবস্থানগুলোর ওপর গোলাবর্ষণ করছে। শতুলা, জারিত, শোমেরা, ইভেন মেনাখেম ও কিরিয়াত শিমোনা এলাকায় সাইরেন বাজছে। ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, ভোর থেকে উত্তরাঞ্চলের আল-জালিল প্যানহ্যান্ডেল জুড়ে সাইরেন বেজে চলেছে।

হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো ইসরায়েলি হামলার জবাবে পরিচালিত হচ্ছে। লেবাননের দক্ষিণ, পূর্ব ও বৈরুতের দক্ষিণাঞ্চলজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ ২৭ সেপ্টেম্বর নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেবা কেন্দ্র জানিয়েছে, গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ১ হাজার ৮৭৩ জন নিহত এবং ৯ হাজার ১৩৪ জন আহত হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের