ইসরায়েল প্রবেশে নিষেধাজ্ঞা, গুতেরেসের প্রতি নিরাপত্তা পরিষদের পূর্ণ সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ০৯:০০আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০২:১৪

ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর নিরাপত্তা পরিষদ জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এই সমর্থন জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব বা জাতিসংঘের সঙ্গে সম্পর্ক না রাখা কোনোভাবেই ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।

বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ ধরনের বিবৃতির জন্য সদস্যদের সর্বসম্মতিতে সম্মতি প্রয়োজন।

বুধবার গুতেরেসকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। একই সঙ্গে তার ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি নিন্দা জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছে, যিনি ইরানের ভয়াবহ আক্রমণের সরাসরি নিন্দা করতে পারেন না, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন।

পোস্টে আরও বলা হয়, গুতেরেস এখন পর্যন্ত ৭ অক্টোবর হামাসের দ্বারা সংঘটিত গণহত্যা ও যৌন সহিংসতার নিন্দা করেননি। তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলেও ঘোষণা দেননি।

মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের দিকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। গত সাত মাসের মধ্যে ইরানের চালানো এটি দ্বিতীয় হামলা। হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইরান।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী