গাজায় সামরিক তৎপরতা বন্ধে ইসরায়েলকে চীনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১৬:২৩আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৬:২৩

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং ইসরায়েলকে গাজায় সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বুধবার (৯ অক্টোবর) তিনি সেখানে মানবিক সহায়তা প্রবেশাধিকারের ওপর অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে ফু ছোং বলেন, গাজা সংঘাত ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গত বছরের অক্টোবর থেকে কাউন্সিলের কাজের তালিকায় অগ্রভাগে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বরং ক্রমাবনতি হয়েছে।

ফু ইসরায়েলকে গাজায় সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার এবং গাজা উপত্যকার জনগণের ওপর গণ-শাস্তি চাপিয়ে দেওয়া বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, সহিংসতা দ্বি রাষ্ট্র সমাধানকে দূরপরাহত করে, সহিংসতা বাড়তে দেওয়া যাবে না এবং একে অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, লেবাননকে অবশ্যই পরবর্তী গাজা উপত্যকা হয়ে উঠতে দেওয়া যাবে না।

 ফু বলেন, চীন সব পক্ষকে সংযম অনুশীলন এবং যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। বিশেষ করে ইসরায়েলকে এমন পদক্ষেপ নেওয়া বন্ধ করার আহ্বান জানাচ্ছে যা পরিস্থিতির অবনতি ঘটাবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের