লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ২১:১০আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২২:২৮

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থানে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তাদের দুই কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে শান্তিরক্ষীরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শান্তিরক্ষীদের দুটি ও বুধবার একটি অবস্থানে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) বলেছে, গত ২৪ ঘণ্টায় জাতিসংঘের অবস্থানে বারবার আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া তাদের নিরাপত্তা ক্যামেরায় ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছে তারা।

ইউএনআইএফআইএল বলেছে, ইসরায়েলি মেরকাভা ট্যাংক নাকোরা শহরে তাদের প্রধান সদর দফতরের ওয়াচ টাওয়ারে গুলি চালিয়েছে। হামলায় তাদের দুই শান্তিরক্ষী আহত ও টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়।

ইউএনআইএফআইএল বাহিনী আরও বলেছে, এছাড়া সীমান্ত শহরটির একটি বাঙ্কারের প্রবেশপথে আঘাত হানে ইসরায়েলি সেনারা। ওই বাঙ্কারে বিশ্রাম নিচ্ছিলেন শান্তিরক্ষীরা। এতে শান্তিরক্ষীদের যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া আইডিএফের একটি ড্রোনকে জাতিসংঘের অবস্থানের প্রবেশদ্বারে উড়তে দেখা গেছে। এর আগে, ওই অবস্থানের সীমানা পর্যবেক্ষণ ক্যামেরাগুলোতে গুলি চালিয়ে অকেজো করে দিয়েছিল তারা।

এক বিবৃতিতে ইউএনআইএফআইএল বলেছে, ‘শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।’

এ ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে জাতিসংঘের শান্তিরক্ষী আহতের ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ লেবাননে প্রায় ১০ হাজার শান্তিরক্ষী কাজ করছেন বলে জানিয়েছে ইউএনআইএফআইএল।

এর আগে লেবানন কর্তৃপক্ষ জানায়, বুধবার দেশটির দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। তাদের হামলায় গত মাস থেকে এ পর্যন্ত অন্তত ১১৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি