ইসরায়েলে মার্কিন ক্ষেপণাস্ত্রবিধ্বংসী থাড মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১৪:০১আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৬:৪৬

মার্কিন সামরিক বাহিনী তাদের উন্নত ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা-থাড ইসরায়েলে মোতায়েন করেছে। সোমবার (২১ অক্টোবর) ইউক্রেনে  সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, দ্রুতই এটিকে ইসরায়েলে পাঠাতে সক্ষম হয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

থাড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম মার্কিন সামরিক বাহিনীর স্তরভিত্তিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

অস্টিন বলেন,থাড সিস্টেমটি ইসরায়েলে স্থাপন করা হয়েছে। তবে এটি কার্যক্রম শুরু করেছে কিনা তা জানাননি তিনি। বলেছেন, এটি খুব দ্রুত কার্যকর করতে পারি। আমরা আমাদের প্রত্যাশার সাথে তাল মিলিয়ে এগোচ্ছি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রায় ১০০ মার্কিন সেনার সঙ্গে থাড মোতায়েনের উদ্দেশ ইসরায়েলকে রক্ষা করা।

গত ১ অক্টোবর ইরানের ১৮০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। ঠিক এমন সময়ে ইসরায়েলে থাড মোতায়েন করলো যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের যুদ্ধের আশঙ্কা রোধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রকাশ্যেই ইরানের পারমাণবিক স্থাপনা ও এর জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলের আক্রমণের বিষয়ে আপত্তি জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গত সপ্তাহে বাইডেন বলেছিলেন, ইসরায়েল কখন এবং কীভাবে ইরানে আক্রমণ করবে তা সম্পর্কে ভালোভাবে জানেন তিনি।

তবে সাংবাদিকদের অস্টিন বলেছেন, ইরানে কীভাবে ইসরায়েল আক্রমণ চালাবে তা বলা কঠিন।

অস্টিন আরও বলেন, ‘দিন শেষে এটি ইসরায়েলের সিদ্ধান্ত। আমরা যা করতে পারি..তা হলো উত্তেজনা কমাতে এবং উভয় পক্ষকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাব।’ তাই দেখা যাক কী ঘটে বলেও মন্তব্য করেছেন তিনি।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে