ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১০:৪৩আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১০:৪৯

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ইরান। তবে একইসঙ্গে দেশটি এই যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টাও করছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রটি ইসরায়েলে দেশটির সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ‘ইরান সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তবে তা এড়ানোর চেষ্টাও করছে।’

প্রতিবেদনে চার ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রত্যাশিত ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনীকে অসংখ্য পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। তারা সতর্ক করে বলেন, উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটলে ইরান পাল্টা আক্রমণ করবে। তবে ইসরায়েল যদি সীমিতভাবে সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদামগুলোকে লক্ষ্যবস্তু করে তবে তারা এই সংঘাত বাড়োনো থেকে বিরত থাকতে পারে।

ওই চার কর্মকর্তাদের মধ্যে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের দুজন সদস্য বলেন, ইসরায়েল যদি তেল স্থাপনা, পারমাণবিক স্থাপনা অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে তবে ইরান ১ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এর জবাব দেবে।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী