ট্রাম্প জয়ী হলে ইরানে ইসরায়েলি হামলা ও পশ্চিমা নিষেধাজ্ঞা বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৪, ২১:১৭আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০২:৫৭

রিপাবলিকান ট্রাম্প ও ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন জনমত জরিপগুলো। তবে ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হতে পারেন বলে উদ্বিগ্ন ইরানি নেতৃবৃন্দ ও লেবানন, ইরাক ও ইয়েমেনে তাদের আঞ্চলিক মিত্ররা। তাদের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন তাদের জন্য অত্যন্ত ভয়ংকর হবে। শনিবার (২ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের মূল উদ্বেগ হলো, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর সুযোগ দিতে পারেন। ইরানি, আরব এবং পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, এছাড়া ইরানের তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার জন্য ট্রাম্প তার ‘সর্বোচ্চ চাপ নীতি’ কার্যকর করতে পারেন।

তারা আশঙ্কা করছেন, ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে এমন শর্তে পারমাণবিক সীমাবদ্ধতা চুক্তি স্বীকার করতে বাধ্য করতে চাইবেন, যা তার ও ইসরায়েলের দ্বারা নির্ধারিত হবে।

এই সম্ভাব্য নেতৃত্বের পরিবর্তন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে গভীর প্রভাব ফেলতে পারে এবং ইরানের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সম্ভাবনাকে ভেঙে দিতে পারে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, পরবর্তী মার্কিন প্রশাসন হ্যারিস বা ট্রাম্পের নেতৃত্বেই আসুক না কেন, ইরানের আগে যে ধরনের প্রভাব ছিল তা আর থাকছে না। বিশেষ করে ইসরায়েলের এক বছরের সামরিক অভিযানের পর ইরানের প্রভাব সম্পর্কে সন্দিহান তারা। কারণ ইসরায়েলের লক্ষ্য ছিল গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহসহ ইরানের সশস্ত্র সহযোগীদের ক্ষমতাহীন করা। আর সেটা সম্ভব হয়ে উঠছে।

এ বিষয়ে গালফ রিসার্চ সেন্টারের থিংক ট্যাংকের প্রধান আবদেলআজিজ আল-সাঘর জানিয়েছেন, ‘ট্রাম্প হয় ইরানের ওপর অত্যন্ত কঠোর শর্ত আরোপ করবেন বা ইসরায়েলকে তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালানোর অনুমতি দেবেন। কারণ তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সম্পূর্ণ সমর্থন করছেন।

রয়টার্সকে তিনি বলেন, ‘ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরাটা নেতানিয়াহুর স্বপ্নপূরণের দিন।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, 'তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা (দশক ধরে) ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল রফতানির উপায় খুঁজে পেয়েছি এবং বাকি দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করেছি।’

/এস/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ