আলেপ্পোর পতনের পর দামেস্ক সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ২০:২১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:৪২

সিরিয়ার সরকারকে সমর্থন জানাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দামেস্ক সফর করবেন বলে আশা করা হচ্ছে। রবিবার (১ ডিসেম্বর) এই সফর হওয়ার কথা রয়েছে। সম্প্রতি ইসলামপন্থি বিদ্রোহীরা আকস্মিক হামলা চালিয়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে, যা সিরীয় সরকারের জন্য সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জ তৈরি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সাংবাদিকদের আরাঘচি বলেছেন, বাশার আল-আসাদ ও তার প্রশাসনের প্রতি তেহরানের সমর্থন পুনব্যবক্ত করতে রবিবার সিরিয়ায় যাবেন তিনি।

সিরিয়ায় সফর শেষে পরদিনই তুরস্কের রাজধানী আঙ্কারায় যাবেন আরাঘচি। সেখানে দামেস্কের মিত্র ও বিরোধীরা উত্তর সিরিয়ায় আসাদ সরকারের আকস্মিক ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করবেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এর তথ্যমতে, আরাঘচি বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে সিরিয়ার সেনাবাহিনী ও সরকারকে সমর্থন করি।’

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বে ইসলামপন্থি বিদ্রোহীরা আকস্মিক হামলায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়। এর পর বেশ কিছু দিন ধরে জনসাধারণের সামলে আসছেন না আসাদ। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও একটি সাবেক শিল্পাঞ্চল।

বাগদাদ ও আবুধাবিতে আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগযোগের জন্য শনিবার গভীর রাতে বিপর্যস্ত সিরিয়ার নেতা জনসমক্ষে আসেন। তখন দামেস্কের অনুগত বাহিনীকে পাল্টা আক্রমণ করতে দেখা যায়।

আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে আসাদ বলেছেন, সিরিয়ার সরকার ‘তার মিত্র ও বন্ধুদের সহায়তায়’ আকস্মিক বিদ্রোহ প্রতিহত করতে সক্ষম।

/এএপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি