সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ আল-বশির

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ২৩:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ২৩:১৫

সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কের দখল নেওয়ার পর মোহাম্মদ আল-বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

রবিবার বিদ্রোহী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে দামেস্কে দ্রুতগতির অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।

রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে আল-বশির বলেছেন, সাধারণ কমান্ড আমাদেরকে ১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাকে নতুন সিরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে বশির বিদ্রোহী গোষ্ঠীর তথাকথিত সালভেশন গভর্নমেন্টের প্রধান ছিলেন। তিনি এর আগে উন্নয়নমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবারই সালভেশন গভর্নমেন্টের রাজনৈতিক বিষয়ক বিভাগের এক সূত্র এএফপিকে জানিয়েছিল যে, বশির অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন।

সালভেশন গভর্নমেন্ট ২০১৭ সালে ইদলিবে গঠিত হয়। এটি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি সেবা থেকে বঞ্চিত জনগণের জন্য মন্ত্রণালয়, বিভাগ, বিচারিক ও নিরাপত্তা কর্তৃপক্ষের মাধ্যমে সহায়তা প্রদান করে। সরকারটি পরে আলেপ্পোতেও কার্যক্রম শুরু করে। আলেপ্পো বিদ্রোহীদের দখল করা প্রথম প্রধান শহর।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে