সিরিয়ায় মার্কিন বিমান হামলায় দুই আইএস সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে তারা। এতে দুই আইএস সদস্য নিহত এবং একজন আহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিরিয়ার দেইর আজ জাওর প্রদেশে বিমান হামলার বিষয়টি নিশ্চিক করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেন্টকম জানিয়েছে, আইএস সদস্যরা অস্ত্রভর্তি একটি ট্রাক দেইর আজ জাওর প্রদেশে স্থানান্তর করছিল। ওই এলাকাটি আগে সিরিয়ার সরকার এবং রুশ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এ সময় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

এর আগে সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছিলেন, আইএস সিরিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক থাকা ৮ হাজারের বেশি সদস্যকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে সিরিয়ায় মার্কিন হামলা বেড়েছে।

বর্তমানে সিরিয়ায় মার্কিন সেনার মোতায়নও বাড়ানো হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আসাদ সরকারের পতনের আগেই সিরিয়ায় প্রায় ৯০০ সেনা অবস্থান করছিল। পরে তাদের সঙ্গে আরও ১১০০ সেনাকে স্বল্প মেয়াদে মোতায়েন করা হয়েছে।  

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ